লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাব্বি (২৮) কে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলা সংলগ্ন ‘মা ডিম আড়ত’ নামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ রাকিবুল ইসলাম রাব্বি লালমনিরহাট পৌরসভার পূর্ব থানা পাড়া এলাকার মোঃ ফজলুর রহমানের ছেলে।
তিনি বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক।
জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর রাকিবুল ইসলাম রাব্বিকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।