শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
প্রধানমন্ত্রী লালমনিরহাট আসছেন ১৯ নভেম্বর মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২৬হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু পাচারের সময় ৪৫টি বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীর ৭দিনের কারাদন্ড ১৫ বিজিবি’র অভিযানে ১৯হাজার টাকার ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ সামাজিক আন্দোলন অব্যাহত রাখা গেলে ‘আলোকিত লালমনিরহাট’ এর মাধ্যমে খুব শীঘ্রই অপরাধগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
খরায় পুড়ছে লালমনিরহাটের ফসলের ক্ষেত!

খরায় পুড়ছে লালমনিরহাটের ফসলের ক্ষেত!

Exif_JPEG_420

লালমনিরহাট জেলায় দীর্ঘমেয়াদি খরার কবলে পড়েছে ফসলের ক্ষেত। জমিতে লাগানো আমন চারা বাঁচাতে এখন কৃষকদের ভরসা ভূগর্ভস্থ পানি। বর্ষা নির্ভর আমন চাষে এখন অনাবৃষ্টির কারণে সেচ দিতে খরচ বাড়ছে কৃষকদের।

 

এছাড়াও বিভিন্ন ফসল বিশেষ করে নানা ধরনের শাকসবজি ও ধান ক্ষেত এ খরায় পুড়ে যাচ্ছে। আকাশের বৃষ্টির অপেক্ষায় আর থাকা যাচ্ছে না। বিদ্যুৎ ও ডিজেলচালিত সেচযন্ত্র লাগিয়ে সেচ দিচ্ছে বিভিন্ন এলাকার কৃষকরা।

 

লালমনিরহাটের ফুলগাছ ব্লকের কৃষক মোঃ হযরত আলী বলেন, এ খরার কারণে আমার আমন ধানের জমির বাধ্য হয়ে সেচ দিচ্ছি।

 

একই গ্রামের কৃষক সাহেব আলী বলেন, তার আমন ধানের জমির মাটিতে রস নেই। বৃষ্টির অপেক্ষায় ছিলাম। কিন্তু দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই। চলছে খরা। তাই বৈদ্যুতিক সেচযন্ত্রের মাধ্যমে সেচ দিচ্ছি।

 

লালমনিরহাট জেলার মোগলহাট, কুলাঘাট, বড়বাড়ী, মহেন্দ্রনগর, গোকুন্ডা, রাজপুর, খুনিয়াগাছ এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা ধান ক্ষেতে সেচ দিতে ব্যস্ত। বিশেষ করে দো-আঁশ ও বেলে মাটির ফসল খরায় পুড়ে যাচ্ছে। অনেকেই তিন-পাঁচ বার করে সেচ দিয়েছেন। এতে করে তাদের উৎপাদন খরচও বেড়েছে।

 

ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম খন্দকার বলেন, এ অবস্থায় জমিতে সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone