শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু পাচারের সময় ৪৫টি বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীর ৭দিনের কারাদন্ড ১৫ বিজিবি’র অভিযানে ১৯হাজার টাকার ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ সামাজিক আন্দোলন অব্যাহত রাখা গেলে ‘আলোকিত লালমনিরহাট’ এর মাধ্যমে খুব শীঘ্রই অপরাধগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে আসামিসহ ভারতীয় ইয়াবা ও বিভিন্ন প্রকার মালামাল এবং গাঁজা জব্দ সরকারি রাস্তার জমি দখল করে বহুতল ভবন নির্মাণ; এলাকাবাসীর সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, আগামী ১৯শে নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফর করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে মাননীয় প্রধানমন্ত্রীর লালমনিরহাট শুভাগমন উপলক্ষে বিভিন্ন কার্যক্রম তদারকি ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি আরও বলেন, এর আগে তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে লালমনিরহাটে আসলেও এবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে আসছেন, যা এই জেলার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও প্রাপ্তি। সফরের রূপরেখা তুলে ধরে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী দিনব্যাপী লালমনিরহাটে তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর মধ্যে রয়েছে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কার্যক্রম, খালখনন কর্মসূচির উদ্বোধন এবং ‘আলোকিত লালমনিরহাট’-এর সামাজিক স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময়। তিনি বলেন, এসব কর্মসূচি সফল করতে ব্যাপক প্রশাসনিক ও স্থানীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। লালমনিরহাটবাসীর পক্ষ থেকে একটি সুশৃঙ্খল ও সফল অনুষ্ঠান উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone