শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
প্রধানমন্ত্রী লালমনিরহাট আসছেন ১৯ নভেম্বর মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২৬হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু পাচারের সময় ৪৫টি বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীর ৭দিনের কারাদন্ড ১৫ বিজিবি’র অভিযানে ১৯হাজার টাকার ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ সামাজিক আন্দোলন অব্যাহত রাখা গেলে ‘আলোকিত লালমনিরহাট’ এর মাধ্যমে খুব শীঘ্রই অপরাধগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
১৫ বিজিবি’র অভিযানে ১৯হাজার টাকার ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ

১৫ বিজিবি’র অভিযানে ১৯হাজার টাকার ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছে

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান অপারেশন নারকোটিক্স স্ট্রাইক অভিযানের অংশ হিসেবে বালারহাট ও গোড়কমন্ডল বিওপির ২টি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পিতভাবে আকস্মিক চেক পোস্ট স্থাপন করে রোববার (১৫ নভেম্বর) রাত ৮টা ৩৫মিনিটে বালারহাট বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার চওড়াটারী এবং একই রাত ১২টা ৫০মিনিট গোড়কমন্ডল বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার গোড়কমন্ডল আবাসন নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এবং বিজিবি টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বালারহাট বিওপির এলাকা হতে ভারতীয় হ্যাপি গোল্ড মদ ৮টি বোতল এবং গোড়কমন্ডল বিওপির এলাকা হতে গাঁজা ২কেজি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১৯হাজার টাকা। এছাড়াও, সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাসমূহে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone