শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
প্রধানমন্ত্রী লালমনিরহাট আসছেন ১৯ নভেম্বর মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২৬হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু পাচারের সময় ৪৫টি বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীর ৭দিনের কারাদন্ড ১৫ বিজিবি’র অভিযানে ১৯হাজার টাকার ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ সামাজিক আন্দোলন অব্যাহত রাখা গেলে ‘আলোকিত লালমনিরহাট’ এর মাধ্যমে খুব শীঘ্রই অপরাধগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার

মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার

এসআরবি এর অভিযানে লালমনিরহাট ও দিনাজপুরে মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে।

‎মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৪টা ১৬মিনিটে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট ও দিনাজপুরে এসআরবি-১৩ এর পৃথক মাদক বিরোধী অভিযানে ৫০টি বোতল উইনসেরেক্স সিরাপ, ৯টি বোতল এস্কাফ সিরাপ, ৩টি বোতল অ্যাপোকোর্স সিরাপ এবং ১টি দেশীয় ধারালো অস্ত্রসহ ৩জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। রোববার (১৫ নভেম্ব রাতে এবং সোমবার (১৬ নভেম্বর) বিকালে পৃথক অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন দক্ষিণ বাসুপাড়া গ্রামের শংকর সরকার এর ছেলে তুর্য্য সরকার (২৪) এবং লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন দক্ষিণ জাওরানী গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে মোঃ কছিমুদ্দিন (৩৯) ও মোঃ আবু হানিফ (৪৩)।

এসআরবি-১৩ এর চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সিপিএসসি এসআরবি-১৩ রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ নভেম্বর) রাত ৯টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন দক্ষিণ জাওরানী গ্রামে আসামি মোঃ কছিমুদ্দিন (৩৯) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রান্না ঘরের ভিতর হতে ৯টি বোতল এস্কাফ সিরাপ, ৩টি বোতল অ্যাপোকোর্স সিরাপ ও তার ভাই মোঃ আবু হানিফ এর শয়ন কক্ষ হতে একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। এ সময় ২জন আসামি মোঃ কছিমুদ্দিন (৩৯) এবং মোঃ আবু হানিফ (৪৩)’দ্বয়কে গ্রেফতার করা হয়। উভয়ই লালমনিরহাটের হাতীবান্ধা থানার দক্ষিণ জাওরানী (কাচারীডাঙ্গা) এলাকার মোঃ জালাল উদ্দিন পুত্র।

পৃথক আরও একটি মাদক বিরোধী অভিযানে সিপিসি-১ এসআরবি-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৪টা ১০মিনিটে দিনাজপুর জেলার কোতোয়ালি থানাধীন দিনাজপুর সদর পৌরসভার ৩নং ওয়ার্ডের আসামি তূর্য্য সরকার (২৪) এর ভাড়া বাসায় তল্লাশীকালে তার নিজ শয়ন কক্ষের ভিতর খাটের নিচে অবৈধ মাদকদ্রব্য ৫০টি বোতল উইনসেরেক্স জব্দ করে। এ সময় অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে ঐ আসামি তূর্য্য সরকারকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য, একটি দেশীয় ধারালো অস্ত্রসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩ রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদক মুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone