প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট আসছেন ১৯ নভেম্বর। এ লালমনিরহাট জেলা সফর করতে প্রস্তুতি জোরদার এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর লালমনিরহাট শুভাগমন উপলক্ষে বিভিন্ন কার্যক্রম তদারকি করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রীর আগমন লালমনিরহাটবাসীর জন্য আবেগ ও অনুভূতির বিষয়। তাঁকে একনজর দেখতে জেলাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ৩০মিনিটে প্রধানমন্ত্রী লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ; অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগদান ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন। সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার সদর উপজেলায় অবস্থিত মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখননের উদ্দেশ্যে সড়কপথে যাত্রা করবেন। সকাল ১১টা ৪৫মিনিটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন এবং শুভেচ্ছা বিনিময় করবেন। দুপুর ২টা ৩০মিনিটে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে যোগদান করবেন।