শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু পাচারের সময় ৪৫টি বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীর ৭দিনের কারাদন্ড ১৫ বিজিবি’র অভিযানে ১৯হাজার টাকার ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ সামাজিক আন্দোলন অব্যাহত রাখা গেলে ‘আলোকিত লালমনিরহাট’ এর মাধ্যমে খুব শীঘ্রই অপরাধগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে আসামিসহ ভারতীয় ইয়াবা ও বিভিন্ন প্রকার মালামাল এবং গাঁজা জব্দ সরকারি রাস্তার জমি দখল করে বহুতল ভবন নির্মাণ; এলাকাবাসীর সংবাদ সম্মেলন
পাচারের সময় ৪৫টি বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীর ৭দিনের কারাদন্ড

পাচারের সময় ৪৫টি বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীর ৭দিনের কারাদন্ড

লালমনিরহাটে সরকারি ভর্তুকিযুক্ত সার অবৈধভাবে অন্যত্র পাচারের চেষ্টার দায়ে এরশাদ আলী নামের এক কীটনাশক ও সার ব্যবসায়ীকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা সার স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে।

​সোমবার (১৬ নভেম্বর) সকালে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, সোমবার ভোরে পাচারের উদ্দেশ্যে ৩টি ইজিবাইকে করে ৪৫টি বস্তা ডিএপি সার অন্যত্রে সরিয়ে নেওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে সারবোঝাই ইজিবাইক ৩টি আটক করেন এবং পুলিশকে খবর দেন।

​খবর পেয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ৩টি ইজিবাইকসহ মোট ৪৫টি বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরে সার পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অপরাধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত ব্যবসায়ী এরশাদ আলীকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

​এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস জানান, স্থানীয়দের সতর্কতার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকসহ ৪৫টি বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে এবং দোষী ব্যবসায়ীকে সাজা দেওয়া হয়েছে। এছাড়া জব্দকৃত সার পরবর্তীতে হারাটি ইউনিয়নের স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে।

​প্রশাসনের এমন সময়োপযোগী ও কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। সেই সঙ্গে সিন্ডিকেটের দৌরাত্ম্য ও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর জোর দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone