শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
খরায় পুড়ছে লালমনিরহাটের ফসলের ক্ষেত!

খরায় পুড়ছে লালমনিরহাটের ফসলের ক্ষেত!

Exif_JPEG_420

লালমনিরহাট জেলায় দীর্ঘমেয়াদি খরার কবলে পড়েছে ফসলের ক্ষেত। জমিতে লাগানো আমন চারা বাঁচাতে এখন কৃষকদের ভরসা ভূগর্ভস্থ পানি। বর্ষা নির্ভর আমন চাষে এখন অনাবৃষ্টির কারণে সেচ দিতে খরচ বাড়ছে কৃষকদের।

 

এছাড়াও বিভিন্ন ফসল বিশেষ করে নানা ধরনের শাকসবজি ও ধান ক্ষেত এ খরায় পুড়ে যাচ্ছে। আকাশের বৃষ্টির অপেক্ষায় আর থাকা যাচ্ছে না। বিদ্যুৎ ও ডিজেলচালিত সেচযন্ত্র লাগিয়ে সেচ দিচ্ছে বিভিন্ন এলাকার কৃষকরা।

 

লালমনিরহাটের ফুলগাছ ব্লকের কৃষক মোঃ হযরত আলী বলেন, এ খরার কারণে আমার আমন ধানের জমির বাধ্য হয়ে সেচ দিচ্ছি।

 

একই গ্রামের কৃষক সাহেব আলী বলেন, তার আমন ধানের জমির মাটিতে রস নেই। বৃষ্টির অপেক্ষায় ছিলাম। কিন্তু দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই। চলছে খরা। তাই বৈদ্যুতিক সেচযন্ত্রের মাধ্যমে সেচ দিচ্ছি।

 

লালমনিরহাট জেলার মোগলহাট, কুলাঘাট, বড়বাড়ী, মহেন্দ্রনগর, গোকুন্ডা, রাজপুর, খুনিয়াগাছ এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা ধান ক্ষেতে সেচ দিতে ব্যস্ত। বিশেষ করে দো-আঁশ ও বেলে মাটির ফসল খরায় পুড়ে যাচ্ছে। অনেকেই তিন-পাঁচ বার করে সেচ দিয়েছেন। এতে করে তাদের উৎপাদন খরচও বেড়েছে।

 

ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম খন্দকার বলেন, এ অবস্থায় জমিতে সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone