শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লালমনিরহাটবাসী ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র চমক! নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত ফিরে দেখা: জাতীয় পরিষদ, প্রাদেশিক পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা নির্বাচিত! লালমনিরহাট-০২ আসনে পূর্ণাঙ্গ ভোট গণনার দাবিতে প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লিচু গাছে গাছে সোনালী মুকুল যাঁরা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন! উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ ‎ভোটের সময় সবাই বলেন লালমনিরহাটের শিবেরকুটি সরেয়ারতল ঘাটে ব্রিজ হবে, ভোট শেষে খবর থাকে না
এ কে এম শামছুল হক ও মানসিকা’কে সম্মাননা প্রদান অনুষ্ঠিত

এ কে এম শামছুল হক ও মানসিকা’কে সম্মাননা প্রদান অনুষ্ঠিত

লালমনিরহাটের প্রতিবন্ধিতা উত্তরণে সফল ব্যক্তি জনাব এ কে এম শামছুল হককে সম্মাননা স্মারক ও অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এমন প্রতিষ্ঠান আদিতমারীর মানসিকাকে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয়, এনডিডি সুরক্ষা ট্রাস্টের আয়োজনে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস, বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

‎সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এতে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান। বক্তব্য রাখেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিজয় কৃষ্ণ দেবনাথ প্রমুখ। এ সময় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয়, এনডিডি সুরক্ষা ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী, মানসিকতার পরিচালক একেএম আসাদুজ্জামান, সম্মাননাপ্রাপ্তগণসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎সম্মাননা সনদে উল্লেখ্য করা হয় যে, সম্মাননা সনদ ৩ ডিসেম্বর ২০২৫/১৮ অগ্রাহণ ১৪৩২ বুধবার “৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস” উদযাপন উপলক্ষ্যে প্রতিবন্ধিতা উত্তরণে সফল ব্যক্তি জনাব এ কে এম শামছুল হক, লালমনিরহাট কে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন হতে সম্মাননা সনদ প্রদান করা হলো। তাঁর সার্বিক মঙ্গল কামনা করছি।

‎অপর আর একটি সনদপত্রে উল্লেখ্য করা হয় যে, প্রত্যয়ন করা যাচ্ছে যে মানসিকা আদিতমারী, লালমনিরহাট অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এমন প্রতিষ্ঠান হিসেবে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সনে পুরষ্কারে ভূষিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone