শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম জব্দ : লালমনিরহাটে ৬জনের বিরুদ্ধে মামলা

সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম জব্দ : লালমনিরহাটে ৬জনের বিরুদ্ধে মামলা

মোঃ মাসুদ রানা রাশেদ ও হেলাল হোসেন কবির: লালমনিরহাটের ড্রাইভারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। গত মঙ্গলবার ২৩ জুন রাতে লালমনিরহাট সদর থানায় মামলাটি করেন এসআই মিজানুর রহমান মিজান। মামলায় ৬জনকে আসামি করা হয়েছে।

 

এজাহারে উল্লেখিত আসামিরা হলেন- আব্দুর রাজ্জাক ওরফে রেজা মিয়া, তার স্ত্রী নিলুফা ইয়াসমিন, রাজ্জাকের ভাই হামিদুর রহমান দুলু, সিভিল সার্জন অফিসের স্টোরকিপার মোয়াজ্জেম হোসেন ওরফে মুরাদ, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্টোরকিপার জাকারিয়া ও আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্টোরকিপার মাহাবুবুর রহমান। এর মধ্যে স্বামী-স্ত্রীকে গতকাল ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এর আগে গত মঙ্গলবার ২৩ জুন বিকালে লালমনিরহাট জেলা শহরের ড্রাইভারপাড়া এলাকার ওই দম্পতির বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে লালমনিরহাট সদর হাসপাতাল, আদিতমারী ও কালীগঞ্জ হাসপাতালের স্টোরকিপারসহ ৬জনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

 

লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় বলেন, ৩জন স্টোরকিপারের নামে পুলিশের মামলার বিষয়ে জানতে পেরেছি। সরকারি ওষুধ ও ডিজিটাল বডি ইলেকট্রনিক স্কেল মেশিনগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। অধিকতর তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone