শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী-এঁর ইন্তেকাল ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠিত

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠিত

লালমনিরহাটে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আনোয়ার হোসেন, সহসভাপতি আলতাফ হোসেন, সাবেক সভাপতি আবুল হোসেন, পিটিএ কমিটির সহসভাপতি আব্দুর রউফ, সভাপতি ঠাকুর দাস রায়, প্রধান শিক্ষক মিনতী রাণী সরকার প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক মোঃ রমজান আলী, সম্পাদক মাসুদ রানা রাশেদসহ ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ভাটিবাড়ী বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ জাহেদুল ইসলাম।

 

উল্লেখ্য যে, বৃক্ষরোপণ কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারা রোপণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone