শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
বন্যায় ক্ষতিগ্রস্ত লালমনিরহাটের জনজীবন

বন্যায় ক্ষতিগ্রস্ত লালমনিরহাটের জনজীবন

সর্পিল গতিতে বয়ে যাওয়া তিস্তা ও ধরলা নদীর তীরে অবস্থিত লালমনিরহাট জেলাটি রংপুর বিভাগের অন্তর্গত। বন্যার প্রকোপ প্রতিবছরই এ এলাকায় পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয় এলাকার মানুষ। কিন্তু এবারের বন্যা স্মরণকালের ভয়াবহ এবং করালগ্রাসী রূপ নিয়ে এ জেলার মানুষের সামনে আবির্ভূত হয়েছে। বন্যার ভীষণতায় মানুষ শুধু আতঙ্কিত হয়নি, হয়ে পড়েছিল হতবিহ্বল। নদীর পাড় ভেঙেছে, বৃক্ষ উপড়ে গেছে, রাস্তা ভেঙেছে, মাঠের পর মাঠ যেখানে ফলে সোনালী ফসল, সব ডুবে যায় বিশাল জলরাশির তলে। মনে হয় যেন দিগন্তজোড়া নদী, মাঝে মাঝে বাড়িগুলোকে দূর থেকে দেখে মনে হয় সমুদ্রের মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ। এ অবস্থায় মানুষের আশ্রয় নেওয়ার জায়গা, প্রাণ বাঁচানোর মতো খাদ্য, চিকিৎসার ঔষধ, শিশুদের জন্য পর্যাপ্ত খাদ্য ব্যবস্থা করতে হবে। সর্বনাশা, সর্বগ্রাসী বন্যায় এ অঞ্চলের ক্ষয়ক্ষতির পরিমাণ অভাবনীয়। ঘর-বাড়ি ধ্বংস হচ্ছে, পাকা রাস্তা ধ্বংস হচ্ছে, কাঁচা রাস্তা, পানির প্লাবনে নষ্ট হচ্ছে জমির ফসল। দীর্ঘদিন জমে থাকা দুষিত পানির কারণে শুরু হয়েছিল ডায়রিয়া, উদরাময়, আমাশয়ের মতো রোগ, যা মহামারি আকার ধারণ করেছিল। এসব জটিল রোগের শিকার হয়ে চিকিৎসাধীন হচ্ছেন, তার মধ্যে অধিকাংশই শিশু। স্কুলে পানি উঠছে। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লালমনিরহাটের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মানুষের বড় অভাব। সরকারি সাহায্য-সহযোগিতার নামে যে ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়। তাই বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়তশাসিত প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে হবে। যা বন্যায় ক্ষতিগ্রস্ত লালমনিরহাটের জনজীবনে স্বস্তি এনে দিবে। পরিশেষে বন্যার্তদের পাশে যাঁরা সহায়তা হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone