শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে “দুনিয়ার মজদুর-এক হও” স্লোগান নিয়ে আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিল কর, তেল এবং গ্যাসের বর্ধিতমূল্য বাতিল কর, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার অবহেলার কারণে হামে আক্রান্ত হয়ে শিশুদের মর্মান্তিক মৃত্যুর দায়ে তাদের বিচারের মুখোমুখি করার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৪টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির সদস্য কমরেড দিদারুল আলম-এঁর সভাপতিত্বে সহসম্পাদক নিরঞ্জন রায়-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির সদস্য এ্যাড. রফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক এ্যাড. মধুসূদন রায় মধু প্রমুখ। এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ যুব ইউনিয়ন লালমনরহাট জেলা কমিটির সভাপতি গোপাল চন্দ্র রায়, যুব ইউনিয়ন লালমনিরহাট সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নবীন্দ্র নাথ, এ্যাডঃ মনজুরুল হক, এ্যাডঃ মহরমা সিদ্দিকা সুস্মিতা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তাগণ আমেরিকার সাথে বাংলাদেশের দেশবিরোধী অসম গোলামী চুক্তি করেছে তা বাতিলের দাবি জানান। সোয়াবিন, জ্বালানি তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। সেই সাথে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ স্বাস্থ্য উপদেষ্টার অবহেলার কারণে হামে আক্রান্ত হয়ে শিশুদের মর্মান্তিক মৃত্যুর জন্য তাদেরকে বিচারের আওতায় আনার জোর দাবী জানান। লালমনিরহাটের ভার্জেনিয়া তামাক চাষিরা যেন ন্যায্য মূল্যে কোম্পানির নিকট তামাক বিক্রি করতে পারে তার জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone