শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদীর পানি কমলেও হাজারও মানুষ এখনও পানিবন্দি দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত মাদক জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতীয় নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোচিত নন্দিনী হত্যা মামলার আসামি মমতা রানী গ্রেফতার; জেলহাজতে প্রেরণ তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তবর্তী এলাকায় মোঃ খাদেমুল ইসলাম (২৫) নামক এক বাংলাদেশী যুবকের আহত হওয়ার পর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ মে) ভোর রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ বনচৌকি বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খাদেমুল ইসলাম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৪ মে) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র পাঠানো এক প্রেস ব্রিফে জানানো হয় যে স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, খাদেমুল ইসলাম সীমান্তের নিকটবর্তী এলাকায় আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য রংপুর ডক্টরস ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পরই বিজিবি বিষয়টি গুরুত্বের সাথে অনুসন্ধান শুরু করে এবং সংশ্লিষ্ট ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপন করে। প্রাথমিক পর্যায়ে বিএসএফ কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত পূর্বক জানানো হবে বলে আশ্বস্ত করলেও পরবর্তীতে তারা ঘটনাটির সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে।

এ প্রসঙ্গে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি জানান যে, ঘটনাটির প্রকৃত কারণ নিরূপণে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তির শরীরের আঘাতের ধরন পর্যালোচনায় বিভিন্ন সম্ভাবনা বিবেচনায় রাখা হয়েছে এবং ময়না তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর বিষয়টি অধিকতর স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, এ বিষয়ে কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থা বজায় রাখতে বিজিবি সর্বদা দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone