শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” স্লোগান নিয়ে মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৩টায় লালমনিরহাটের খুনিয়াগাছ হাইস্কুল মাঠে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ যুব সমাজের আয়োজনে এ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুনিয়াগাছ ইউনিয়ন শাখার সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট সদর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ ফজলুর রহমান নাজমুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুনিয়াগাছ ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক ভেন্ডার, সাংগঠনিক সম্পাদক মোঃ হামিদুল ইসলাম প্রামানিক। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুনিয়াগাছ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার মোঃ আওরঙ্গজেব লিটন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৬নং খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খায়রুজ্জামান মন্ডল বাদল। সার্বিক সহযোগিতায় ছিলেন জাবালে নূর হজ্ব ট্যুর এন্ড ট্রাভেলস লালমনিরহাটের পরিচালক আলহাজ্ব মোঃ এমদাদ উল হক সাদ্দাম।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন একপ্রান্ত থেকে খুনিয়াগাছ একাদশ ও অপর প্রান্ত থেকে মহেন্দনগর একাদশ।

লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক, অপরাধ ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই বর্তমান সরকার খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাকে গুরুত্বের সাথে দেখছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone