শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার

লালমনিরহাটে পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ (আমেরিকান ডলার) মোঃ লাকুম সরকার ওরফে লিখন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টা ৫মিনিটের দিকে লালমনিরহাট থানার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেক পোস্ট থেকে তাকে আটক করা হয়। লালমনিরহাট থানার এসআই (নিঃ) মোঃ সোহাব উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস দল ‘হাইওয়ে-০১’ অভিযান ডিউটি পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা টোল প্লাজার দক্ষিণ পার্শ্বে একটি অটো রিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কুড়িগ্রামের হাটিরপাড় ঘোষপাড়া এলাকার মোঃ নুরনবী সরকার বাবুর ছেলে মোঃ লাকুম সরকার ওরফে লিখনের দেহ তল্লাশি করে তার শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অবস্থায় ১লক্ষ ৫৯হাজার ৩০০ ইউএস ডলার উদ্ধার করা হয়।

‎​উদ্ধারকৃত মুদ্রার মধ্যে ১০০ ডলারের ১৫৮১টি নোট এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে।

‎​লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ‘ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭’ (The Foreign Exchange Regulation Act, 1947) অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জনসমক্ষে ও সাক্ষীদের উপস্থিতিতে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone