লালমনিরহাটে “অটিজম কোনো সীমাবদ্ধতা নয়-প্রতিটি জীবন মূল্যবান” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ৯টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, জাতীয় সমাজকল্যাণ পরিষদ, এনডিডি সুরক্ষা ট্রাস্ট, স্থানীয় উন্নয়ন সহযোগি সংস্থাসমূহের সহযোগিতায় এ র্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফজলুল হক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।