শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায়
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

লালমনিরহাটে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৩ মে) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

‎​প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। এ সময় লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি. আর. সারোয়ার, লালমনিরহাট জেলা তথ্য অফিসার সৌমিক রায়সহ লালমনিরহাট জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং লালমনিরহাট জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎প্রেস ​ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ঘোষিত ইশতেহার অনুযায়ী সরকার গঠনের পর থেকেই দ্রুততার সঙ্গে জনবান্ধব কর্মসূচিগুলো শুরু হয়েছে। গত ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন। এর মাধ্যমে নারী প্রধান ও হতদরিদ্র পরিবারগুলোকে মাসে ২হাজার ৫শত টাকা সরাসরি সহায়তা দেওয়া হচ্ছে।

‎কৃষি খাতের আধুনিকায়নে টাঙ্গাইলে উদ্বোধনের পর এখন দেশ জুড়ে এই কার্ড বিতরণ চলছে। এর মাধ্যমে সার, বীজ ও ঋণের ভর্তুকি সরাসরি কৃষকের হাতে পৌঁছাবে। এছাড়াও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১০হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হচ্ছে, যার সুফল পাবেন প্রায় ১২লক্ষ কৃষক।

‎১কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৫বছরে ২৫কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা এবং ২০হাজার কিলোমিটার নদী ও খাল খনন কাজ দ্রুত এগিয়ে চলছে। কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর নীতিমালা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

লালমনিরহাট ‎​জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান বক্তব্যে বলেন, সরকারের এই বিশাল কর্মযজ্ঞের সুফল যেন প্রকৃত উপকারভোগীরা পায়, সেজন্য জেলা তথ্য অফিসের মাধ্যমে উঠান বৈঠক, কৃষক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী চলছে। তবে উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে অনেক সময় অপপ্রচার চালানো হয়।

‎​তিনি যেকোনো ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন কাজে সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

লালমনিরহাট ‎জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক বলেন, জনগণের অংশগ্রহণ ও সঠিক তথ্যের প্রবাহ নিশ্চিত করা গেলে ২০২৬ সালের ইশতেহার বাস্তবায়ন দেশের আর্থ-সামাজিক চিত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

‎​প্রেস ব্রিফিংয়ে জেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের চিত্র তুলে ধরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, স্মার্ট কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ এবং নারীর ক্ষমতায়ন সংক্রান্ত কর্মসূচিগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রশাসনের তৎপরতা তুলে ধরা হয় এ প্রেস প্রেস ব্রিফিংয়ে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone