শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট-২ আসনে দ্বন্দ্ব নয়, শান্তি চাই মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত মৎস্যজীবীদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আইনজীবির বাড়িতে হামলা : আহত ২

আইনজীবির বাড়িতে হামলা : আহত ২

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে জমিজমার জের ধরে আইনজীবির বাড়িতে সন্ত্রাসী হামলায় এক মহিলা আইনজীবিসহ আহত ২জন থানায় অভিযোগ।

 

জানা গেছে, লালমনিরহাট পৌরসভার নর্থবেঙ্গল মোড় এলাকার বাসিন্দা ও লালমনিরহাট জজকোর্টের আইনজীবি সুমি খাতুন ও তার স্বামী মতিউর রহমানের বাড়িতে জমিজমার জের ধরে একই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে মাহফুজার রহমান, তার স্ত্রী মুক্তা বেগম, মৃত মফিজুলের ছেলে আহেদুল ইসলামের নেতৃত্বে ১৫/২০জনের একটি সন্ত্রাসী দল গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির গেট ভেঙ্গে বাড়িতে হামলা চালিয়ে আইনজীবি সুমি খাতুন ও তার স্বামী মতিউর রহমানকে বেধম-মারপিট করে এবং বাড়িতে ভাংচুর চালায়। তাদের মারপিটে গুরত্বর আহত স্বামী-স্ত্রীকে এলাকাবাসী উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। লালমনিরহাট সদর হাসপাতালের বেড নং-৫৬। বাড়িতে হামলার ঘটনায় মাহফুজার রহমানসহ ৫জনকে অভিযুক্ত করে লালমনিরহাট সদর থানায় আহত ওই আইনজীবি বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন।

 

লালমনিরহাট সদর থানায় যোগাযোগ করা হলে পুলিশ অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone