শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ
আজ বৃষ্টি ভেজার দিন

আজ বৃষ্টি ভেজার দিন

কমল কান্তি বর্মন

একটু খানি ভিজবে নাকি

আজ বৃষ্টি ভেজার দিনে,

এমন দিনে একলা থাকা

যায় কি বলো ঘরের কোণে?

বাহু যুগোল ছড়িয়ে দিয়ে

ভিজবে নাকি আউলা কেশে,

যেমন করে মাঠে কিষান

ভিজে ফসল বুনার আশে।

একটু খানি হাত বাড়িয়ে

মেলবে তুমি দুটি আঁখি,

যেমন করে মেঘের পানে

থাকে চেয়ে চাতক পাখি।

আসব আমি ভিজব জলে

একই সাথে দুজন মিলে,

যেমন করে গাছ পাতায়

নূপুর পায়ে বৃষ্টি খেলে।

একটু মৃদু বাতাস এসে

উড়িয়ে নিবে আঁচল খানি,

লাজুক ভরা অঙ্গ দেখে

লজ্জা পাবে কেমন তুমি?

হঠাৎ করে বৃষ্টি এসে

ভিজিয়ে নিবে দুইজনারে,

বুকের মধ্যে বৃষ্টি যেন

মূষল ধারে শুধুই ঝরে।

 

২২/৬/২০

কোদালখাতা, লালমনিরহাট।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone