শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ২ দিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত একই মঞ্চে জনগণের মুখোমুখি হলেন ৬জন জাতীয় সংসদ সদস্য প্রার্থী ‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে প্রার্থীদের লড়াই লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও চিনি এবং বিভিন্ন পণ্য জব্দ ‎লালমনিরহাটের ৩টি আসনে ৮,০০৫জন পোস্টাল ব্যালট ভোটারসহ ভোটার সংখ্যা ১১,৩৬,৪৮৯জন ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং আসামীসহ মোটর সাইকেল জব্দ বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলার অভিযোগ জামায়াত আমিরের বিরুদ্ধে-পীর সাহেব চরমোনাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা

‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা

১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনে জমে উঠেছে হাসান রাজীব প্রধান-আনোয়ারুল ইসলাম রাজুর প্রচারণা: প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ এবং স্বতন্ত্র জাতীয় সংসদ সদস্য পদের প্রার্থীরা। কে কাকে ভোট দিবে এমন আলাপচারিতা এখন চায়ের দোকানে দোকানে। কেউ বলছেন ধানের শীষে ভোট দিলে এলাকার উন্নয়ন হয়। আবার কেউ বলছেন দাঁড়িপাল্লা, লাঙ্গল, হাতপাখা, আনারস, মটরগাড়ি, ঘোড়ায় ভোট দিলে উন্নয়ন হবে। কেউ বলছেন আমাদের পক্ষে কাজ করবেন এমন প্রার্থীকেই ভোট দিব। আবার দলীয় প্রতীকের চেয়ে ব্যক্তি ইমেজকে প্রাধান্য দিচ্ছেন কেউ কেউ। সকাল থেকে মধ্যরাত অবধি ভোটারদের কাছে ছুটে বেড়াচ্ছেন জাতীয় সংসদ সদস্য প্রার্থীরা।

‎আর এ চিত্র এবারের নির্বাচনে ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোঃ হাসান রাজীব প্রধান (ধানের শীষ) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আনোয়ারুল ইসলাম রাজু (দাঁড়িপাল্লা) প্রতীকে হেভিওয়েট দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ‎অপরদিকে এ আসনে জাতীয় পার্টির মোঃ মসিউর রহমান রাঙ্গা (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ ফজলুল করিম শাহারিয়ার (হাতপাখা), বাংলাদেশ লেবার পার্টির মোঃ শুভ আহমেদ (আনারস), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদের হাবিব মোঃ ফারুক (মটরগাড়ি কার), স্বতন্ত্র আবু সামা মোঃ রেদওয়ান হক (তালা), মোঃ রেজাউল করিম সরকার (মোটরসাইকেল), শিহাব আহমেদ (ঘোড়া) প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‎প্রসঙ্গত, ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনে জমে উঠেছে মোঃ হাসান রাজীব প্রধান (ধানের শীষ)-বাংলাদেশ জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা)-এর প্রচারণা।

‎১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) আসনে লড়াই হবে রোকন উদ্দীন বাবুল-ফিরোজ হায়দারের: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আলাপ-আলোচনা ও প্রচারণায় তুঙ্গে ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) আসন। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোঃ রোকন উদ্দীন বাবুল (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ ফিরোজ হায়দার (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মোঃ এলাহান উদ্দিন (লাঙ্গল), জনতার দলের মোঃ শামীম কামাল (কলম), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিমাই চন্দ্র রায় (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মাহফুজুর রহমান (হাতপাখা), স্বতন্ত্র মোঃ মমতাজ আলী (মোটরসাইকেল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ধানের শীষ প্রতীক নিয়ে মোঃ রোকন উদ্দীন বাবুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে অন্যতম বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ ফিরোজ হায়দার (দাঁড়িপাল্লা)।

‎এ অবস্থায় কালীগঞ্জ-আদিতমারীতে ভোটারদের অভিমত, ভোটের লড়াইয়ে এগিয়ে মোঃ রোকন উদ্দীন বাবুল (ধানের শীষ) ও মোঃ ফিরোজ হায়দার (দাঁড়িপাল্লা)।

‎১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে জমে উঠেছে হেভিওয়েট প্রার্থীর ভোটযুদ্ধ: ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আসাদুল হাবিব দুলু (ধানের শীষ) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আবু তাহের (দাঁড়িপাল্লা)। বিএনপি-জামায়াতের ব্যাপক প্রচারণায় সরগরম হয়ে জমে উঠেছে এ আসনের নির্বাচনী মাঠ।

‎সাধারণ ভোটারদের দাবি, ইতিমধ্যে এ আসনে জমে উঠেছে আসাদুল হাবিব দুলু-মোঃ আবু তাহের এ হেভিওয়েট প্রার্থীর ভোটযুদ্ধ। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রয়েছে বাঁধভাঙা জোয়ার। এছাড়াও এ আসনে জাতীয় পার্টির মোঃ জাহিদ হাসান (লাঙ্গল), গণসংহতি আন্দোলনের দীপক কুমার রায় (মাথাল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মধু সুদন রায় (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আমিনুল ইসলাম (হাতপাখা) প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় সংসদ সদস্য পদের প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে প্রচারণায় উৎসব মুখর পরিবেশ করে রেখেছেন গোটা নির্বাচনী এলাকা। নিজেদের কর্মদক্ষতা আর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন তারা উভয়ই। চলছে উঠান বৈঠক, কুশল বিনিময়, পোস্টার-লিফলেট বিতরণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী আসাদুল হাবিব দুলু-এর (ধানের শীষ) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আবু তাহের-এর (দাঁড়িপাল্লা) এর সঙ্গে যুক্ত হয়েছে স্ব স্ব অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone