শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার শিগগিরই তিস্তা মহাপরিকল্পনাও একনেকে অনুমোদন করা হবে-পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও যুগোপযোগীকরণের ভিত্তি রচিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান দেশের মানুষ আজও স্মরণ করে।

রোববার (২১ জুন) সকাল ১০টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২০২৫-২০২৬খ্রিঃ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত সম্প্রসারিত ভবন-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তণ সভাপতি মোঃ আকবর আলী-এঁর সভাপতিত্বে খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ লায়ফুন নাহার তিথি-এঁর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র নির্বাহী প্রকৌশলী মোঃ কাওসার আলম, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অ.দা.) রুখসানা পারভীন, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মমিনুল ইসলাম, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ। এ সময় খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী লাকী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে প্রায় ৭২লক্ষ ১৩হাজার ৯শত ৬২টাকা ব্যয়ে নির্মিত খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

এছাড়াও দুপুর ১২টায় লালমনিরহাটের হরিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও দুপুর ১টায় খোড়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন মন্ত্রী।

পরে বিকাল ৪টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্য যাত্রা করেন মন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone