শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
২ দিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

২ দিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

২ দিন ব্যাপী কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সাংবাদিকদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)র আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে লালমনিরহাটের সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ এবং কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ ৫০জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, পিআইবির প্রশিক্ষক জিয়াউর রহমান জিয়া, পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত প্রমুখ।

কর্মশালার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিপোর্টিং বিষয়ক বিভিন্ন প্রয়োজনীয় ও খুটিনাটি বিষয় নিয়ে অবহিতকরণ, সমসাময়িক প্রেক্ষাপটে নির্বাচন রিপোর্টিং বিষয়ে চ্যালেঞ্জ সম্পর্কে অবহিতকরণ এবং তা থেকে উত্তরণের উপায় জানানো, নির্বাচনী আইন ও বিধি-বিধান বিষয়ে বিস্তারিত ধারণা দেয়াসহ নানা বিষয়ে আলোকপাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone