শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
একই মঞ্চে জনগণের মুখোমুখি হলেন ৬জন জাতীয় সংসদ সদস্য প্রার্থী

একই মঞ্চে জনগণের মুখোমুখি হলেন ৬জন জাতীয় সংসদ সদস্য প্রার্থী

লালমনিরহাটে “একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই” প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ লালমনিরহাট-৩ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীগণকে নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের রেলওয়ে মুক্ত মঞ্চে সুজন-সুশাসনের জন্য নাগরিক লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে এ জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎সুজন-সুশাসনের জন্য নাগরিক লালমনিরহাট জেলা কমিটির সভাপতি আমিরুল হায়াত মুকুল-এঁর সভাপতিত্বে দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী রাজেশ দে-এঁর সঞ্চালনায় লালমনিরহাটকে নিয়ে কাজ করার পরিকল্পনা জণগণের সামনে তুলে ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী আসাদুল হাবিব দুলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (দাঁড়িপাল্লা) প্রার্থী মোঃ আবু তাহের, জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল) প্রার্থী মোঃ জাহিদ হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত (কাস্তে) প্রার্থী মধু সুদন রায়, গণসংহতি আন্দোলন মনোনীত (মাথাল) প্রার্থী দীপক কুমার রায় প্রমুখ। এ সময় সুজন-সুশাসনের জন্য নাগরিক লালমনিরহাট জেলা কমিটির নেতৃবৃন্দ ও লালমনিরহাটের রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎একই মঞ্চে জনগণের মুখোমুখি হলেন ৬জন জাতীয় সংসদ সদস্য প্রার্থী। সেই সাথে দিলেন সুন্দর লালমনিরহাট জেলা গড়ার অঙ্গীকারও।

‎এছাড়াও জনগণের মুখোমুখি অনুষ্ঠানে ৬জন সংসদ সদস্য প্রার্থী জনগণের সামনে তাঁদের পরিকল্পনার কথাও তুলে ধরেছেন।

‎জনগণের মুখোমুখি অনুষ্ঠানে ১৮, লালমনিরহাট-৩ (লালমনিরহাট সদর) আসনের ভোটাররা প্রার্থীদের কাছে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, প্রার্থীগণ সেই প্রশ্নের উত্তর দেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone