শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক আলতাব বিজয়ী : হেরে গেলেন অধ্যক্ষ সরওয়ার

সাংবাদিক আলতাব বিজয়ী : হেরে গেলেন অধ্যক্ষ সরওয়ার

আলোর মনি ডটকম রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র নির্বাচনে সভাপতি পদে সাংবাদিক কাজী আলতাব হোসেন নির্বাচিত হয়েছেন। আজ শনিবার দুপুরে ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫ভোট পেয়ে সাংবাদিক কাজী আলতার হোসেন সভাপতি পদে বিজয়ী হলেও ৪ভোট পেয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সরওয়ার হায়াত খান পরাজিত হয়েছেন।

 

জানা গেছে, ওই বিদ্যালয়ের সভাপতি পদে হাতীবান্ধা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী আলতাব হোসেনকে নির্বাচিত করতে সুপারিশ পত্র (ডিও) প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন। নির্বাচনের আগে নির্বাচন কমিশন হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্ন্দপ নারায়ন রায় সাংবাদিক কাজী আলতাব হোসেনের পক্ষে সংসদ সদস্যের সুপারিশ পত্র (ডিও) উপস্থাপন করেন। এ সময় ওই সুপারিশ পত্র (ডিও) গ্রহণ না করে নির্বাচনের দাবী করেন পরিচলানা কমিটি’র সদস্য ব্যাংকার সফিকুল ইসলাম। ফলে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সরওয়ার হায়াত খান সভাপতি প্রার্থী হন। পরে সদস্যদের ভোটে ৫ভোট পেয়ে সাংবাদিক কাজী আলতার হোসেন সভাপতি পদে বিজয়ী হলেও ৪ভোট পেয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সরওয়ার হায়াত খান পরাজিত হয়েছেন।

 

হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্ন্দপ নারায়ন রায় এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone