শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব বহুল আলোচিত হত্যার মামলার তদন্তে প্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার গৃহবধূ গণধর্ষণ মামলার ১জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত
আর্থিক নতুন খাতের সম্ভাবনা তুঁত ফল চাষ

আর্থিক নতুন খাতের সম্ভাবনা তুঁত ফল চাষ

আলোর মনি রিপোর্ট: দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী লালমনিরহাট জেলায় এখন তুঁত ফলের চাষ হয়। এ ফল রসালো ও সুস্বাদু হলেও বাংলাদেশে তুঁত কখনও ফলের জন্য চাষ করা হয় না। তবে আফগানিস্তান এবং উত্তর ও দক্ষিণ ভারতে তুঁত চাষ করা হয় ফলের জন্য।
ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ফল মিলে একটি ফলের গুচ্ছ তৈরি করে, এ ফল বেরি জাতীয়। এ দেশে তুঁত গাছে প্রচুর ফুল আসে ফেব্রুয়ারি-মার্চ মৌসুমে এবং ফল পাকে মার্চ-এপ্রিল মৌসুমে। কাঁচা ফলের রঙ সবুজ। তবে পাকলে টকটকে লাল ও সম্পূর্ণ পাকলে কালচে হয়ে যায়। কাঁচা-পাকা ফল যখন গাছে প্রচুর ধরে, তখন তা এক দৃষ্টিনন্দন দৃশ্যের সৃষ্টি করে।
তুঁতের লালচে কালো ফল খুবই রসালো, নরম, মিষ্টি-টক ও সুস্বাদু। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য পাকা তুঁত ফল উপকারী। এ ছাড়া পাকা ফলের টক-মিষ্টি রস বায়ু ও পিত্তনাশক, দাহনাশক, কফনাশক ও জ্বরনাশক। এ ফল টক নয়, স্বাদে খুব মিষ্টি ও রসালো। পাকা তুঁত ফলের রস থেকে জ্যাম, জেলি ও স্কোয়াশ বা পানীয় তৈরি করা যায়। অর্থাৎ এটি একটি সম্ভাবনাময় আর্থিক খাতের উৎস হয়ে উঠতে পারে।
মালবেরি ফল বা তুঁত ফলের ভরা মৌসুমে মার্চ মাসের শুরু থেকেই লালমনিরহাটে কিছু ফল বেচাকেনা শুরু হয়েছে। তুঁত চাষিদের বাগানে এখনও বেশ কিছু ফল রয়েছে। ভরা মৌসুমে রসে ভরা এ ফল ১শত ৫০টাকা থেকে ২শতটাকা কেজি দরে বিক্রি হয়।
তুঁত চাষি, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ও রেশম সম্প্রসারণ কেন্দ্র সূত্রে জানা গেছে, মালবেরি ফল বা তুঁত ফল চাষিদের জন্য অতিরিক্ত আয়ের জোগান দেয়। কারণ তুঁত চাষি তুঁত গাছ বা বাগান থেকে রেশম চাষিদের কাছে তুঁত পাতা বিক্রি করে আয় করে থাকে। এর পাশাপাশি ফলও বিক্রি হচ্ছে।
মূলত ব্যক্তি উদ্যোগে ওই সব জাতের মালবেরির আবাদ হলেও সম্প্রতি সরকারিভাবেও এই চাষ সম্প্রসারণে উদ্যোগ নেয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবাস ব্লকের রামজিবন, ভোলার চওড়া ও বড়বাড়ী ইউনিয়নের ঘোরামারা রোড মুসার তেপুতিতে প্রদর্শনী আকারে এসব জাতের তুঁত গাছের চাষ করা হচ্ছে।
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের হরিদাস টেপারহাট গ্রামে অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ-এঁর বাগানের গাছে তুঁত ফল ধরতে দেখা গেছে। অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ শখ করে বাগানে অন্যান্য ফলজ গাছের পাশাপাশি এ গাছও লাগিয়ে ছিলেন। সে গাছগুলোতে এখন ফল ধরা শুরু করেছে। যা বর্তমানে পাকতে শুরু করেছে।
উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রেশম সম্প্রসারণ কেন্দ্র লালমনিরহাট কর্তৃক রাস্তার দু-ধারে ব্লক পদ্ধতিতে তুঁত গাছ রোপণ করা হয়েছে। অর্থায়নে রেশম চাষের মাধ্যমে বৃহত্তর রংপুর জেলার দারিদ্র হ্রাসকরণ শীর্ষক প্রকল্পের আওতায় উক্ত প্রদর্শনীগুলো দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone