শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
লালমনিরহাটে জাতীয় পতাকা বিক্রির ধুম

লালমনিরহাটে জাতীয় পতাকা বিক্রির ধুম

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: বিজয়ের চেতনার মাস ডিসেম্বর মাস। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে এটি চুড়ান্ত রুপ ধারণ করে। এ ডিসেম্বর মাসের শুরু থেকেই জাতীয় পতাকা তৈরি ও বিক্রি বেড়ে যায়। ১৬ ডিসম্বের আসতে আর মাত্র ৪দিন বাকি। ফলে লালমনিরহাটে জাতীয় পতাকা বিক্রির ধুম পড়েছে।

 

সরেজমিনে দেখা গেছে, বাড়ির ছাদে, বারান্দায়, ভ্যান, রিক্সা, অটো এমনকি মোটর সাইকেলে উড়ছে লাল-সবুজের জাতীয় পতাকা।

 

গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লা থেকে শুরু করে বিভিন্ন অলিতে-গলিতে মৌসুমী পতাকা বিক্রেতারা হাঁকডাক দিয়ে বিক্রি করছেন বাংলাদেশের জাতীয় পতাকা।

 

নাম প্রকাশে অনেচ্ছুক মৌসুমী পতাকা বিক্রেতা জানান, প্রতি বছর ১লা ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত জাতীয় পতাকা বিক্রি করে ১৫হাজার থেকে ২০হাজার টাকা আয় করা যায়। আকার ভেদে ১০টাকা থেকে ৩শত টাকা পর্যন্ত পতাকা বিক্রি করছেন তিনি।

 

জাতীয় পতাকা ক্রেতা লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষার্থী এস এম হাসান আলী বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের ও বীরমুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে জাতীয় পতাকা কিনছি।

 

বীরমুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে এই লাল-সবুজের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই পতাকা যেন অবমাননা করা না হয়। সেদিকে খেয়াল রাখার জন্য সকলের প্রতি অনুরোধ করছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone