শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম
লালমনিরহাটে বাণিজ্যিকভাবে বাড়ছে স্ট্রবেরি চাষ

লালমনিরহাটে বাণিজ্যিকভাবে বাড়ছে স্ট্রবেরি চাষ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে বাণিজ্যিকভাবে বেড়েছে সুস্বাদু ও পুষ্টিকর ফল স্ট্রবেরি চাষ। খরচ কম আর লাভ বেশি হওয়ায় এ চাষে ঝুঁকছেন অনেকে কৃষকই। এখানকার উৎপাদিত স্ট্রবেরি লালমনিরহাট জেলার চাহিদা মিটাতে সক্ষম হচ্ছে।

 

তবে কৃষকদের অভিযোগ, লাভ বেশি হলেও স্ট্রবেরি চাষে সরকারি সহযোগিতা ও প্রশিক্ষণ না থাকায় কিছুটা বিপাকে পড়তে হচ্ছে তাদের।

 

অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি এখানকার উৎপাদিত স্ট্রবেরি চাষে বাড়তি অর্থ উপার্জন করা সম্ভব হচ্ছে বলে মনে করছেন কৃষকরা।

 

জানা গেছে, লালমনিরহাট জেলায় নিজস্ব মেধা ও উদ্যোগে স্ট্রবেরি চাষে ব্যাপক সফলতা পাচ্ছেন স্থানীয় চাষীরা।

 

সাধারণ মানুষ মনে করছেন, স্ট্রবেরি চাষের উপযোগী মাটি আর আবহাওয়া কাজে লাগিয়ে লালমনিরহাট জেলায় এর চাষ বৃদ্ধি করে কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, এই চাষ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone