শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
কৃষ্ণ কলি প্রিয়া

কৃষ্ণ কলি প্রিয়া

জাহাঙ্গীর আলম শাহীন

 

কৃষ্ণ কলি প্রিয়া

তুমি কী করে গেলে ভূলে।

দু’হাত তুলে প্রার্থনার বদলে আত্মসমর্পণ করলে।

কৃষ্ণ কলি তোকে কী কোন দিন ভুলি।

 

দিন যত যায় কী যেন কিসে পায়।

বুকের ভিতর জ্বলেই ওঠে জ্বালা।

 

নির্ঘুম রাত কাটে সিগারেটের ধুমা উড়িয়ে।

কফির পেয়ালায় চুমু দিয়ে।

তোমায় না পাওয়ার বেদনায়

ভুলে থাকার কষ্ট নিয়ে।

 

কৃষ্ণ কলি তোমায় বলি।

 

তুমি কী এখনো আগের মত আছো।

স্বপ্ন বিলাসী স্বাধীন

নাকি শিকল পড়েছ?

বিকল হয়েছে অহমিকা

কষ্টে রেখে নষ্টের পথ দেখিয়ে।

 

কৃষ্ণ কলি এসে ছিলে আশার বাঁচার স্বপ্ন নিয়ে।

কিন্তু কী করে এমন হলো ভুলে গেলে।

 

কৃষ্ণ কলি আমি কী বলি।

শুনলি কৃষ্ণ কলি কষ্ট দিলি।

 

কৃষ্ণ কলি এখন

তোর কারণে কূল হারা ডিঙ্গি।

স্রোতহীন নদী, ধূ ধূ বালু চর মরুভূমি বুকখানি

খেলে না ভালবাসা জোয়ার ভাটা।

 

কৃষ্ণ কলি সুন্দরী

ভুল কী শুধু আমারি।

 

বৃষ্টি ভেঁজা দুপুর

পরনে লাল পেরে শাড়ি

কপালের লাল টিপ সব মিথ্যো।

 

কৃষ্ণ কলি কি করে ভুলি।

একদিন আমার ইচ্ছে পূরণে

পেয়ারা গাছের মগডালে উঠে ছিলি।

 

কৃষ্ণ কলি ভুলে গেলি

ছায়ার মতো ছিলি।

 

কৃষ্ণ কলি তুই তো শালার

অনেক বিশ্বাসী ছিলি।

বুকের ভিতর কামান দাগলি

জ্বলে উঠে জ্বালালি।

 

কী পেলি কৃষ্ণ কলি?

কষ্ট দিয়ে নষ্ট পথ দেখিয়ে

জ্বলে উঠে জ্বালিয়ে।

 

★জাহাঙ্গীর আলম শাহীন-এর ফেসবুক থেকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone