শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩ নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, কেন্দ্রীয় নেতাসহ আসামী ১৯, আটক-২ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ৯বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন
হাতীবান্ধায় ভেজাল ধানের বীজ বিক্রির দায়ে ২জনের জেল ও জরিমানা

হাতীবান্ধায় ভেজাল ধানের বীজ বিক্রির দায়ে ২জনের জেল ও জরিমানা

আলোর মনি রিপোর্ট (হাতীবান্ধা) লালমনিরহাট:

 

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ভেজাল ও নকল ধানের বীজ বিক্রির দায়ে ২জন বীজ ব্যবসায়ীর জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার ৪ জুন দুপুরে হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় রেলগেট ও গড্ডিমারী মেডিকেল মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন।

 

এ সময় মেডিকেল মোড় রেলগেট এলাকার বীজ ব্যবসায়ী জরিফ হোসেনের ১০হাজার ও গড্ডিমারী মেডিকেল মোড় এলাকার ঐশী সার ও বীজ ঘরের ৫০হাজার টাকা জরিমানা করেন।

 

হাতীবান্ধা থানার অফসার ইনচার্জ ওমর ফারুক সাংবাদিকদের বলেন, ওই দুই বীজ ব্যবসায়ী নকল ও ভেজাল ধান বীজ বিক্রি করছেন এমন একটি অভিযোগ করেন একজন কৃষক। পরে ওই বীজের দোকানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযুক্ত বীজ ব্যবসায়ীও তাদের অভিযোগ স্বীকারও করেন। পরে ওই দুই ব্যবসায়ী কাছে ৬০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সামিউল আমিন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone