শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ২ দিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত একই মঞ্চে জনগণের মুখোমুখি হলেন ৬জন জাতীয় সংসদ সদস্য প্রার্থী ‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে প্রার্থীদের লড়াই লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও চিনি এবং বিভিন্ন পণ্য জব্দ ‎লালমনিরহাটের ৩টি আসনে ৮,০০৫জন পোস্টাল ব্যালট ভোটারসহ ভোটার সংখ্যা ১১,৩৬,৪৮৯জন ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং আসামীসহ মোটর সাইকেল জব্দ বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলার অভিযোগ জামায়াত আমিরের বিরুদ্ধে-পীর সাহেব চরমোনাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জবাব চাই

কমল কান্তি বর্মন, কবি

 

জবাব চাই লুটখোর লুটেরার দল,

দেশটাকে লুটেছিস ইজ্জত লুটেছিস

ভোট ভাতের অধিকার লুটেছিস

গণতন্ত্রকে লুটেছিস স্বাধীনতাকে লুটেছিস।

কে দিয়েছে তোমাদের লুট করার অধিকার?

আমরা জনগণ ভূখাপেটে অনাহারে মরি,

তোমাদের গায়ে বাহারি পোশাক,

খাবারের থালায় কোরমা পোলাও,

এসি বাড়ি-গাড়ি।

আমরা ও সবের কিছুই চাইনা,

শুধু ভাত চাই ভাত, দুবেলা দুমুঠো পেট ভরে খাব।

আর চাই একটু আশ্রয়, চাই খেয়ে পরে বাঁচার অধিকার।

নইলে, আবার অস্ত্র ধরব যুদ্ধ করব

‘৭১-এর মত।

আগুন জ্বালাব পুড়িয়ে দেব

গুড়িয়ে দেব তোমাদের ক্ষমতার মনসদ,

লুটতরাজের রাজ্য।

ভেঙে দেব কালো হাত, তুলে নেব বিষদাঁত,

আমরা বাংলা মায়ের লক্ষ কোটি সন্তান,

মুজিব সেনা।

না হয় হবে মৃত্যু, তাতেও রাজি।

শুধু জবাব চাই জবাব!

এ অন্যায় অবিচার অনিয়ম কুনীতি দূর্নীতির,

আমরা স্বাধীন বাংলার জনগণ।

 

২৯.০৫.২০২০

কোদালখাতা, লালমনিরহাট।

 

★কমল কান্তি বর্মন-এর ফেসবুক থেকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone