শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
পাটগ্রামে ভূট্টা মাড়াই মেশিনের ধাক্কায় এক শিশুর মৃত্যু

পাটগ্রামে ভূট্টা মাড়াই মেশিনের ধাক্কায় এক শিশুর মৃত্যু

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ভূট্টা মাড়াই করা মেশিনের ধাক্কায় সুমাইয়া আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সুমাইয়া পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ব্যাংকান্দা এলাকার মোঃ রিপন মিয়ার মেয়ে। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মেশিনটি নিয়ে বাবুল হোসেন নামে এক মেশিন চালক ভূট্টা মাড়াই করার জন্য রিপনের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় সুমাইয়া রাস্তার একপাশ থেকে ওপাশে দৌড় দিলে মেশিনের সাথে ধাক্কা লাগে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত নিহতের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone