শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের ২৯তম বার্ষিক সাধারণ সভা’-২০২০ ও নির্বাহী পরিষদ নির্বাচন

ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের ২৯তম বার্ষিক সাধারণ সভা’-২০২০ ও নির্বাহী পরিষদ নির্বাচন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেল রোড সোনালী পার্কস্থ সমিতি প্রাঙ্গণে ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের ২৯তম বার্ষিক সাধারণ সভা’-২০২০ ও নির্বাহী পরিষদ নির্বাচন’২০২০-২০২২ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতির অনুমতিক্রমে সভার কার্য শুরু হয়। কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন আব্দুল মজিদ, সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন ময়নুল ইসলাম। উপস্থিত সকলে দাঁড়িয়ে ডায়াবেটিক সমিতির মরহুম সদস্যের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে ১মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের কার্যনির্বাহী সদস্য ও আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

দ্বিতীয় পর্বে ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাডঃ মশিউর রহমান, সদস্য লিয়াকত আলী ভূঁঞা, এন্তাজুর রহমান কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২০-২০২২ নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন। ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতিঃ এ্যাডঃ ময়জুল ইসলাম ময়েজ। সহসভাপতিঃ ডাঃ কাসেম আলী, মোকছেদুর রহমান। সাধারণ সম্পাদকঃ ময়নুল ইসলাম। যুগ্ম সম্পাদকঃ এরশাদ হোসেন জাহাঙ্গীর। কোষাধ্যক্ষঃ আব্দুল মজিদ। নির্বাহী সদস্যঃ সেকেন্দার আলী সরকার, দুলাল চন্দ্র কর্মকার, সেকেন্দার আলী, হুমায়ন কবীর, অধ্যক্ষ শরওয়ার আলম, এ্যাডঃ মাসুমা ইয়াসমিন, মোজাম্মেল হক সরকার মানিক, শেখ শাহ আলম, ডাঃ আহসান হাবীব।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone