শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সুমন সিক্স মার্ডার মামলায় গ্রেফতারের পর কারাগারে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নবাগত আইনজীবীগণের সংবর্ধনা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা জব্দ দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত
লালমনিরহাটে ৩দিন ব্যাপী অধিকার সুরক্ষাকারীদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন

লালমনিরহাটে ৩দিন ব্যাপী অধিকার সুরক্ষাকারীদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নতুন জীবন রচি (নজীর) হলরুমে আজ বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় অ্যাডভোকেসি, লবিং এবং নিগোসিয়েশন বিষয়ে ৩দিন ব্যাপী অধিকার সুরক্ষাকারীদের প্রশিক্ষণ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নিউজ নেটওয়ার্ক এবং উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র সম্মিলিত বাস্তবায়নে স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক, মিডিয়া গেটকিপার্স, সিভিল সোসাইটি প্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছে। এ প্রশিক্ষণ ১৩ নভেম্বর শেষ হবে।

 

প্রশিক্ষণ পরিচালনা করেন ঢাকার মানবাধিকার ও উন্নয়ন কর্মী বেনজীর আহমেদ। এ সময় নিউজ নেটওয়ার্কের ফিল্ড কো-অডিনেটর মাছুমা ইউসুফ, ইউএসএসের প্রোগ্রাম ফ্যাসিলিটেটর আব্দুর রউফ, বিএইচআরডিএফ লালমনিরহাটের সম্পাদক নিশিকান্ত রায়, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ ও প্রকাশক রমজান আলী এবং নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, অ্যাডভোকেসি, লবিং এবং নিগোসিয়েশন বিষয়বস্তুর উপর উক্ত প্রশিক্ষণে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone