শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩ নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, কেন্দ্রীয় নেতাসহ আসামী ১৯, আটক-২ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ৯বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাংবাদিক নির্যাতনের শিকার, থানায় অভিযোগ
ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩

ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩

‎লালমনিরহাটের সদর উপজেলায় পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে অভিনব কায়দায় মাদক পাচারকালে ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ ৩জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর থানাধীন রাজপুর ইউনিয়নের কাজলীর বাজার সংলগ্ন সতী নদীর পাশে পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালিত হয়।

‎​গ্রেফতারকৃত আসামীরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের নওশাদ আলীর ছেলে মোঃ মঞ্জুর আলম (৪০), একই এলাকার ইন্তাজ আলীর ছেলে মোঃ লিটন (৩০) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা এলাকার টাঙ্গুরা মামুদের ছেলে মোঃ হারুন অর রসিদ (৫০)।
‎​
‎​পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন ধৃত আসামীরা নিজেদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসআই (সাব-ইন্সপেক্টর) পরিচয় দিয়ে গাঁজা নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহজনক মনে হলে তারা সাহসিকতার সাথে তাদের আটক করে পুলিশকে খবর দেন। ‎​পরবর্তীতে সেই সংবাদের ভিত্তিতে ডিবি লালমনিরহাটের একটি আভিযানিক দল এসআই (নিঃ) মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের হেফাজত থেকে ৯কেজি ৪০০গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয় এবং তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
‎​
‎​এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone