শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩ নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, কেন্দ্রীয় নেতাসহ আসামী ১৯, আটক-২ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ৯বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাংবাদিক নির্যাতনের শিকার, থানায় অভিযোগ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, কেন্দ্রীয় নেতাসহ আসামী ১৯, আটক-২

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রাতের আধারে নিষিদ্ধ ছাত্রলীগ মশাল মিছিল করেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের খোলাহাটি গ্রামে ছাত্রলীগ মশাল মিছিল করে। এ সময় সবার হাতে মশাল ছিলো।

এই ঘটনায় পুলিশ উপজেলা ছাত্রলীগের বন বিষয়ক সম্পাদক আরিফুল ইমলাম রঙ্গনসহ ২জনকে আটক করেছে।

ঘটনার একদিন পর বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে পুলিশের পক্ষ থেকে সাব-ইনসপেক্টর তাজরুল ইসলাম সরদার (বিপি-৬৯৮৯০৭৭৩৮৩) সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছেন।

মামলার নথিতে বলা হয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্য মিছিলটি করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক জীবন রায়, আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল বাবুসহ ১৯জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০/৩৫জনকে আসামী করা হয়েছে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজিব ২জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone