শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক অনুষ্ঠিত শ্রী ফনী রাম বর্মনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপে বাকবিতন্ডা ও হট্টগোল বিশিষ্ট আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির মিঠুল-এঁর ইন্তেকাল বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক প্রতিযোগিতা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ২লক্ষ ৮০হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ ও অটোরিকশাসহ গাঁজা জব্দ দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি

শ্রী ফনী রাম বর্মনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল হতে কর্মরত ৪র্থ শ্রেণির কর্মচারী শ্রী ফনী রাম বর্মন এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ফুলগাছ উচ্চ বিদ্যালয় মাঠে ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ্জাহান আলী-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস। এতে বিশেষ অতিথি ছিলেন ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন মজনু। সংবর্ধিত অতিথি ছিলেন ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৪র্থ শ্রেণির কর্মচারী শ্রী ফনী রাম বর্মন। এ সময় ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৪র্থ শ্রেণির কর্মচারী শ্রী ফনী রাম বর্মন-এঁর হাতে উপহার সামগ্রী প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone