শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম
‎মাদক মুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

‎মাদক মুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, মাদক মুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। মাদক কেবল একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এটি একটি হাসিখুশি পরিবার ও সম্ভাবনাময় ভবিষ্যৎকে চিরতরে অন্ধকারের দিকে ঠেলে দেয়।
‎
‎শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ৪টায় লালমনিরহাটের বড়বাড়ীতে জলতরঙ্গ ভবনে সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গের আয়োজনে “সুরের তরঙ্গে জাগুক হৃদয়, ঘুচুক তিমির-রাতি, নতুনের ছন্দে প্রদীপ্ত হোক আগামীর আলোকময় বাতি” এই স্লোগানকে সামনে রেখে সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গের নবাগত শিক্ষার্থীদের বরণ ও নিয়মিত অনুশীলন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জলতরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি সুশান্ত কুমার পাল বিপ্লব-এঁর সভাপতিত্বে ​এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী। এ সময় জলতরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎
‎উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও বলেন, একটি মাদক মুক্ত, সুন্দর ও সমৃদ্ধ লালমনিরহাট গড়ে তুলতে সুস্থ সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। আজকের এই নবাগত শিক্ষার্থীরাই আগামী দিনের সুনাগরিক। তাদের সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে এই সাংস্কৃতিক গোষ্ঠী আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। তিনি শিক্ষার্থীদের কেবল শিল্পী হিসেবে নয়, বরং একজন পূর্ণাঙ্গ ও উদার মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
‎
‎সাংস্কৃতিক ও ইতিবাচক কর্মকাণ্ডের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, যুব সমাজ যেন কোনোভাবেই বিপথগামী হতে না পারে, সেজন্য পাড়া-মহল্লায় খেলাধুলা, নাটক, গান এবং সুস্থ সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। মননশীল ও সৃজনশীল কাজে ব্যস্ত থাকলে যুবসমাজ কখনোই মাদকের দিকে ঝুঁকবে না।
‎
‎নতুনদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, তোমাদের হাত ধরেই রচিত হোক আমাদের সংস্কৃতির নতুন স্বর্ণালী অধ্যায়। জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করো, হৃদয়ে ধারণ করো দেশপ্রেম ও মানবিকতা।
‎
‎শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমাদের হাতেই লালমনিরহাটের এবং দেশের ভবিষ্যৎ নিরাপদ। মাদক থেকে দূরে থেকে তোমরা নিজেদের মেধা, মনন ও সৃজনশীলতাকে দেশের কল্যাণে নিয়োজিত করবে। সুস্থ সংস্কৃতিচর্চা ও জ্ঞানচর্চাই পারে যুব সমাজকে সঠিক পথে রাখতে।
‎
‎বক্তারা জলতরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজ গঠনে সংস্কৃতির ভূমিকা নিয়ে আলোকপাত করেন।
‎
‎​অনুষ্ঠানে জলতরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুনদের আগমনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, জলতরঙ্গ কেবল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান নয়, এটি একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘ পথচলায় জেলার সংস্কৃতি অঙ্গনে এক অনন্য উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
‎​
উল্লেখ্য, ‎​অনুষ্ঠানটি স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক এবং সাংস্কৃতিক কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সুর ও ছন্দের মূর্ছনায় একটি সুন্দর ও মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়েই শেষ হয় এই প্রাণবন্ত বরণ উৎসব।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone