শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে “দক্ষ যুব গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীদের যাতায়াত ভাতা এমএফএস (মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস) পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় লালমনিরহাটের হাড়ীভাঙ্গাস্থ যুব ভবনে যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক আব্দুস সালাম শিকদার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের সিনিয়র প্রশিক্ষক আব্দুল কুদ্দুস। বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন প্রমুখ। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীদের যাতায়াত ভাতা এমএফএস পদ্ধতিতে বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone