শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম
‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’

‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার সম্পূর্ণ শূন্য। বিদ্যালয়টিতে কর্মরত ১১জন শিক্ষক এবং প্রায় ২শতাধিক শিক্ষার্থী থাকা সত্ত্বেও চলতি বছর পরীক্ষায় অংশ নেওয়া ৫জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। শতভাগ অকৃতকার্য হওয়ার এই ন্যক্কারজনক ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অস্নোষ বিরাজ করছে।
‎
‎​উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের নারী শিক্ষার প্রসারে স্থানীয়দের উদ্যোগে বিদ্যালয়টি এ এম রথবাড়ী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১১ সালে প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার মধ্য দিয়ে এটি উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয়। কালক্রমে ২০২৩ সালে প্রতিষ্ঠানটির নিম্ন মাধ্যমিক শাখাটি এমপিওভুক্ত হলেও উচ্চ মাধ্যমিক শাখাটি এখনো এমপিওভুক্ত হয়নি।
‎
‎​বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ২০০জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের পাঠদানের দায়িত্বে রয়েছেন ৭জন এমপিওভুক্ত এবং ৪জন নন-এমপিও শিক্ষকসহ মোট ১১জন শিক্ষক। এছাড়া আরও ৪টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতো শিক্ষক ও শিক্ষার্থী থাকা সত্ত্বেও চলতি এসএসসি পরীক্ষায় মাত্র ৫জন শিক্ষার্থী অংশ নেয় এবং তাদের সবাই অকৃতকার্য হয়।
‎
‎স্থানীয় অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের নিয়মিত পাঠদানে উদাসীনতা, চরম তদারকির অভাব এবং শিক্ষার মান তলানিতে ঠেকে যাওয়ায় ফলাফলে এমন বিপর্যয় ঘটেছে।
‎
‎​ফলাফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সংবাদমাধ্যমকে জানান, নিম্ন মাধ্যমিক শাখার শিক্ষকরা সরকারি বেতন-ভাতা পেলেও উচ্চ বিদ্যালয় শাখাটি এখনও এমপিওভুক্ত করা হয়নি। দীর্ঘদিন ধরে কোনো বেতন-ভাতা না পাওয়ায় উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষকরা পাঠদানে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এর ওপর রয়েছে শিক্ষক সংকট। মূলত এসব কাঠামোগত ও আর্থিক সংকটের কারণেই এ ধরনের বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে।
‎
‎​এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম বলেন, এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসির এই চরম ফলাফল বিপর্যয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানে শিক্ষার মান ফেরানো এবং দ্রুত শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও একাডেমিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone