শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
চাঁদবাজি করার প্রতিবাদে ও ন্যায়বিচারের দাবিতে- সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চাঁদবাজি করার প্রতিবাদে ও ন্যায়বিচারের দাবিতে- সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাটে চাঁদাবাজ মজিবর ও তার স্ত্রী সেলি মিলে জোরপূর্বকভাবে দীর্ঘদিন ধরে আলোরুপা মোড়ের সাধারণ ব্যবসায়ীদের কাছে চাঁদবাজি করার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে ব্যবসায়িকদের- সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) লালমনিরহাটের আলোরুপা মোড়ের সাধারণ ব্যবসায়ীবৃন্দ ও ভুক্তভোগী জাহিদ হাসানের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের আলোরুপা মোড়ের মৃত- আব্দুর রশিদের পুত্র মোঃ জাহিদ হাসান। এ সময় লালমনিরহাটের আলোরুপা মোড়ের সাধারণ ব্যবসায়ীবৃন্দসহ লালমনিরহাটে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের আলোরুপা মোড়ের মৃত- আব্দুর রশিদের পুত্র মোঃ জাহিদ হাসান উল্লেখ করেন, আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে আজকের এই সংবাদ সম্মেলনে অভিযোগ করিতেছি যে, আমি ১৯-১১-২০২০ ইং সালে দলিল মূলে লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ড আলোরুপা মোড় এলাকায় মোঃ মোফাজ্জল হোসেন মন্ডল, পিতা- মৃত. কোবাদ আলী মন্ডল এবং মোফাখখারুল ইসলাম মন্ডল, পিতা- মৃত. কোবাদ আলী মন্ডল, রোমেনা বেগম গং ও ওয়াদুদ গং এর নিকট দলিল মূলে ২.৭৫ শতাংশ জমি ক্রয় করি। যাহার খারিজ খতিয়ান নং-১৭৩১ এবং ডিসিআর নং-১৭৭২৩/২০। যাহার মোট মূল্য ৩০লক্ষ টাকা। যাহা আমি ভোগ দখল করে আসিতেছি। ইতোমধ্যে বিবাদী মজিবর রহমান আমার বৈধ সম্পত্তির উপর ১লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদা না দিলে আমাকে মেরে ফেলার হুমকী প্রদান করে। এ ব্যাপারে আমি লালমনিরহাট সদর থানায় বিবাদী মজিবরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। তারপর থেকে চাঁদা না পেয়ে মজিবর রহমান ও তার স্ত্রী জেলা মহিলা দলের সহ-সভাপতি শেলী বেগম ক্ষমতার অপব্যবহার করে আমাকে হয়রানীসহ আমার দোকানে তালা মারার হুমকী প্রদান করে আসছে। আমি বাধা দেবার চেষ্টা করলে, শেলী বেগম আমাকে মিথ্যা অপবাদ দিয়ে নারী নির্যাতন মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছে। আমি সাংবাদিক ভাইদের বিষয়টি অবগত করছি আপনারা দেশ ও জাতির বিবেক। আপনাদের লেখনির মাধ্যমে সুষ্ঠু বিচার দাবী করছি। সেই সঙ্গে লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার ও সদর থানার অফিসার ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone