শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩ নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, কেন্দ্রীয় নেতাসহ আসামী ১৯, আটক-২ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ৯বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাংবাদিক নির্যাতনের শিকার, থানায় অভিযোগ
চারবিঘা জমিতে বিষ ও লবণ প্রয়োগে আমন ক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ; থানায় মামলা

চারবিঘা জমিতে বিষ ও লবণ প্রয়োগে আমন ক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ; থানায় মামলা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে আমন ধানের জমিতে কীটনাশক (বিষ) ও লবণ প্রয়োগ করে ফসল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মোঃ মোকলেছুর রহমান বাদি হয়ে লালমনিরহাটের আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎​রোববার (২৬ জুলাই) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের পশ্চিম ভেলাবাড়ী (বেলটারী) এলাকায় এই ঘটনা ঘটে।

‎​অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার পশ্চিম ভেলাবাড়ী (বেলটারী) গ্রামের মৃত ধন মাহমুদের ছেলে মোঃ মোকলেছুর রহমান দলিল মূলে মালিক হয়ে দীর্ঘদিন ধরে তার ভোগ দখলীয় জমিতে চাষাবাদ করে আসছেন। কিন্তু একই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ আশরাব আলী, মোঃ আসাদ আলী, মোঃ লাভলু হোসেন, মৃত মোঃ আঃ সালামের ছেলে মনিরুজ্জামান, মোঃ বাবু মিয়া, মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ আজিজুল হক, মৃত ধন মাহমুদের ছেলে মোঃ আঃ সালাম ও মোঃ আজিজুল হকের ছেলে মোঃ রেজাউল করিম সাজু (২৮) সহ বেশ কয়েকজন বিবাদী দীর্ঘদিন ধরে ওই জমির মালিকানা দাবি করে জবরদখলের পায়তারা চালিয়ে আসছিলেন। জমি সংক্রান্ত এই বিরোধের জেরে ইতিপূর্বেও একাধিকবার মোকলেছুর রহমান ও তার পরিবারের লোকজনকে মারপিট করা হয়, যার প্রেক্ষিতে আদিতমারী থানায়  মামলা দায়ের করা হয়েছিল, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

‎​ভুক্তভোগী কৃষক মোকলেছুর রহমান অভিযোগে উল্লেখ করেন, তার দুই ছেলে কর্মের তাগিদে বাইরে থাকার সুবাদে তিনি বাড়িতে একা অবস্থান করছেন। এই সুযোগে গত ২৬ জুলাই দুপুরে অভিযুক্তরা তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মামলা তুলে না নিলে তাকে ও তার পরিবারের লোকজনকে জানে শেষ করে ফেলা, বাড়িতে অগ্নিসংযোগ করা এবং চলাচলে বাধা দেওয়াসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। বিবাদীদের ত্রাসের কারণে বাড়ির লোকজন ও আশপাশের কেউ ভয়ে বাইরে আসার সাহস পায়নি।

‎​এই সুযোগে বিবাদীরা মোকলেছুর রহমানের বসতবাড়ি সংলগ্ন বর্গা রাখা (বন্ধক) প্রায় চার বিঘা জমির রোয়া গাছ উপড়ে ফেলাসহ সেখানে কীটনাশক (বিষ) ও লবণ প্রয়োগ করে। এর ফলে জমির সমস্ত আমন ধানের চারা পুড়ে নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, বর্গাগ্রহীতাদদেরও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জমিতে নামতে নিষেধ করা হয়। ঘটনার সময় স্থানীয় মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মজিবুর রহমান, মোঃ হোসেন আলী ও মোঃ আনোয়ার হোসেনসহ অনেকেই বিষয়টি প্রত্যক্ষ করেন। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে থানায় এসে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়।

‎​এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক মোকলেছুর রহমান জানান, বিরোধপূর্ণ জবর দখল করতে না পেরে সৎ ভাই ও প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে আমার বর্গা দেওয়া জমির আমন ধান বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি এর সঠিক বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

‎​এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজিব জানায়, কৃষকের জমির ফসল নষ্ট করার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone