শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ
পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২

পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাইয়ের ঘটনায় র‍্যাবের অভিযানে ২জনকে গ্রেফতার করেছে।

‎শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫২মিনিটে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাটের হাতীবান্ধায় পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টির মাধ্যমে পুলিশকে অবরুদ্ধ করে ১জন চিহ্নিত মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ২জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পশ্চিম বেজগ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে ২নং আসামি মোঃ জামিনুর রহমান (৪০) এবং ওসমান গনীর ছেলে ৪নং আসামি মোঃ রফিকুল ইসলাম (৪৫)।

মামলার দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, গত ১৮ জুলাই লালমনিরহাটের হাতীবান্ধা থানার এসআই মোঃ তুহিন মিয়া তার দল নিয়ে হাতীবান্ধা থানাধীন টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় মাদকদ্রব্য উদ্ধার এবং ওয়ারেন্ট তামিল করতে যান। সেখানে তাদের দেখে চিহ্নিত মাদক ব্যবসায়ী হামিদুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশও তার পিছে ধাওয়া করলে আসামি হামিদুল পশ্চিম বেজগ্রামের হযরত আলীর বাড়িতে প্রবেশ করে। পুলিশ সেখানে প্রবেশ করে আসামি হামিদুলকে গ্রেফতার করে। বিকাল ৩টা ২০মিনিটে দিকে লোকজনের সামনে আসামি হামিদুলের দেহ তল্লাশীকালে সে পুলিশের সাথে ধস্তাধস্তি ও চিৎকার শুরু করে।

আসামি হামিদুলের চিৎকারে একদল লোক দেশীয় অস্ত্রসস্ত্র হাতে পুলিশের উপর হামলা করে। আসামি জামিনুর এএসআই আঃ হাকিমের উপর হামলা করে মাটিতে ফেলে দিয়ে তার গলা চেপে ধরে। এই সুযোগে হাকিমের পকেটে থাকা হ্যান্ডকাফের চাবি তারা বের করে নেয়। চাবি দিয়ে আসামি হামিদুলের হ্যান্ডকাফ খোলার চেষ্টা করাকালে পুলিশ বাধা দিলে তাদের এলোপাতাড়ি মারধর করা হয়। এই সুযোগে একদল লোক আসামি হামিদুলকে মাদকসহ ছিনিয়ে নিয়ে যায়।

এই ঘটনায় হাতীবান্ধা থানার এসআই তুহিন মিয়া বাদী হয়ে গত ১৯ জুলাই তারিখ একটি মামলা দায়ের করেন (মামলা নং-২২)। ঘটনার পরে বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয় এবং অভিযুক্ত আসামিরা আত্মগোপনে চলে যায়।

মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের গ্রেফতারে র‍্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায়, গত ২৩ জুলাই রাত ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি র‍্যাব-১৩ রংপুর এর একটি চৌকস আভিযানিক দল লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন ভোটমারী বাজারে অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার মামলার এজাহারনামীয় ২নং আসামি মোঃ জামিনুর রহমান (৪০) এবং ৪নং আসামি মোঃ রফিকুল ইসলাম (৪৫) দ্বয়কে গ্রেফতার করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ এবং সরকারি কাজে বাধাদানসহ মারাত্মক অপরাধ দমনে র‍্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‍্যাব-১৩ রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ দমন করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone