শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান

লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

‎শুক্রবার (১৭ জুলাই) সকালে দুর্ঘটনার খবর পেয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপির পক্ষ থেকে প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান। এ সময় মন্ত্রীর পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারটিকে ৯ বান্ডিল টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

‎এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) গভীর রাতে লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ড এলাকার বাসিন্দা ট্রাক্টর মেকানিক জিয়ারুল হকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে পরিবারটির ৪টি ছাগল দগ্ধ হয়ে মারা যায় এবং বসতঘরসহ মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং নিঃস্ব হয়ে যায়।

‎​ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। তাঁর পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে ভুক্তভোগী পরিবারটিকে ৯ বান্ডিল টিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আর্থিক ও ত্রাণ ‎​সহায়তা প্রদানকালে লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাসেল মিয়া, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

‎​ত্রাণ বিতরণের সময় লালমনিরহাট জেলা প্রশাসনের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, সরকার সব সময় দুর্গত মানুষের পাশে আছে। এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone