শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এস্কাফ সিরাপসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপ জব্দ প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে- মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি; নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়বাসীর আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল পল্টন থানা থেকে গ্রেফতার তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস তিস্তা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

‎পরিবার পরিকল্পনা কার্যক্রম চলছে কাগজে-কলমে

লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার পরিবার পরিকল্পনা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।

‎পরিবার পরিকল্পনা বিভাগ চালু থাকলেও মাঠ কর্মীদের দায়িত্বহীনতা, উদাসীনতা ও গোপনে ঔষধ বিক্রির কারণে পরিকল্পিত পরিবার গঠনের কার্যক্রম চলছে কাগজে-কলমে। ফলে এ লালমনিরহাট জেলার জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম কোনভাবেই কাজে আসছে না।

‎প্রায় ১৫লক্ষাধিক মানুষের জন্য এই লালমনিরহাট জেলার জনসংখ্যা নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম থাকলেও আজ পর্যন্ত তেমন কোন সাফল্য আসেনি। পরিবার পরিকল্পনা বিভাগ পরিকল্পিত পরিবার গঠনে কাজ করলেও সাধারণ মানুষের মাঝে এর তেমন কোন প্রভাব পড়েনি মাঠ কর্মীদের অলসতা, অবহেলার জন্য।

‎‘ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট’ এ শ্লোগান শুধু দেওয়াল লিখনের মধ্যেই সীমাবদ্ধ। বাস্তবে এর কোন কার্যক্রম চোখে পড়ে না।

‎লালমনিরহাট জেলার প্রায় প্রতিটি পরিবারে রয়েছে কমপক্ষে ৩টি থেকে ৫টি সন্তান। আবার কোন কোন পরিবারে এর সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে। এতে করে বেশির ভাগ সংসারে অভাব অনটন লেগেই আছে। অপসংস্কৃতির জালে আবদ্ধ এসব পরিবারে বাল্য বিয়ের প্রবণতা অনেক বেশি।

‎অন্যদিকে প্রতিনিয়ত বাড়ছে জনসংখ্যা। সমাজে বৃদ্ধি পাচ্ছে অস্থিরতা, নষ্ট হচ্ছে সামাজিক নিরাপত্তা। বালিকা বধূরা ভূগছে নানা অপুষ্টিতে। মাতৃ স্বাস্থ্যহানির কারণে প্রতিনিয়ত বাড়ছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা। ফলে ভেস্তে যাওয়ার উপক্রম হচ্ছে সরকারের মহৎ উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone