শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩ নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, কেন্দ্রীয় নেতাসহ আসামী ১৯, আটক-২ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ৯বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ; বিজিবির কড়া নজরদারি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ৩ নারীকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সময়োচিত ও কঠোর অবস্থানে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

‎​শনিবার (১১ জুলাই) ভোরে লালমনিরহাটের তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর আওতাধীন ধবলসূতি বিওপির আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৩৩/৯-এস এলাকায় এ ঘটনা ঘটে।

‎​বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়ার গেট ব্যবহার করে ওই ৩ নারীকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করছিল। সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি দ্রুত শনাক্ত করেন এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে অবস্থান নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবির তৎপরতার মুখে বিএসএফ তাদের অপচেষ্টা থেকে পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে ওই ৩ নারী আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৩৩/৯-এস থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, বিএসএফের এমন কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা বিএসএফের সংশ্লিষ্ট ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেছি। পুশইন করার চেষ্টা করা ব্যক্তিদের দ্রুত সরিয়ে নেওয়ার জন্য তাদের কঠোরভাবে অনুরোধ জানানো হয়েছে।

‎​তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আমাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

‎​উল্লেখ্য যে, সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা প্রায়ই উত্তেজনা সৃষ্টি করে। বিজিবির এই কঠোর অবস্থান ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone