শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩ নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, কেন্দ্রীয় নেতাসহ আসামী ১৯, আটক-২ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ৯বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ফুটবল খেলা নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ

লালমনিরহাটে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপি সমর্থকের দুই ছেলেকে পিটিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের স্থানীয় কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দায়ের করায় আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

‎এ ঘটনায় বুধবার (৯ জুলাই) রাতে ভুক্তভোগীর বাবা শহিদুল ইসলাম বাদি হয় ৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও১৫/১৬ আসামি করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

‎​ভুক্তভোগী পরিবারের দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জুলাই রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাট পৌর সুপার মার্কেটের সামনে ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে অভিযুক্ত সিহাব মিয়া, আমিন মিয়া, মেহেদী হাসান, মাহাদীসহ ১৫-১৬জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে নাজমুল শাকিব (২৩) ও সিমান্ত (২০) নামের দুই ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা শাকিবকে মারপিট করার পাশাপাশি তার পকেট থেকে ব্যবসার ৩০হাজার টাকা ছিনিয়ে নেয় এবং সিমান্তকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

‎​ভুক্তভোগীদের বাবা মোঃ শহিদুল ইসলাম জানান, তিনি বিএনপি সমর্থক হওয়ায় তার ছেলেদের ওপর এই অমানবিক হামলা চালানো হয়েছে। হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় ঘটনার পর থেকেই তারা তার দোকানের সামনে এসে নিয়মিত শোডাউন দিচ্ছে এবং অকথ্য ভাষায় গালাগালি করছে।

‎​তিনি আরও বলেন, আমার ছেলেরা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমি একজন সাধারণ মানুষ, ভয়ে এতদিন কাউকে কিছু বলতে পারিনি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে গত বুধবার লালমনিরহাট সদর থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু অভিযোগ দেওয়ার পর থেকে সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং আমাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

‎​স্থানীয়রা জানান, শাকিবের পরিবার খুবই শান্ত প্রকৃতির। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এভাবে জনসম্মুখে মারপিট ও চাঁদাবাজির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

‎​এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ জানান, অভিযোগের বিষয়টি প্রক্রিয়াধীন। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎​ভুক্তভোগী পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone