শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নদীভাঙনে নিঃস্ব চরবাসী, শিক্ষা-স্বাস্থ্য-বিদ্যুৎসহ মৌলিক সেবার দাবি ‎তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে তীরবর্তী মানুষ ভারতীয় ইয়াবা, গাঁজা এবং ইস্কাফ সিরাপ জব্দ মাদকের বিরুদ্ধে অভিযানে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ৬বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
‎তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে তীরবর্তী মানুষ

‎তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে তীরবর্তী মানুষ

উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে লালমনিরহাটে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু করেছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নাই।

‎বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ১৫সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (স্বাভাবিক ৫২.১৫সেন্টিমিটার)। পানি বৃদ্ধির ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

‎​পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, উজানের ঢল ও বৃষ্টির কারণে নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। আগামী ৪৮ঘণ্টায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে এবং স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে।

‎নদীর পানি বাড়তে থাকায় চরাঞ্চল ও তীরবর্তী নিচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছি ইউনিয়নের কৃষক আব্দর রউফ বলেন, সকাল থেকেই পানি বাড়ছে। এভাবে বাড়তে থাকলে চরাঞ্চলের আবাদি ফসল ও বসতবাড়ি তলিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।

‎​আদিতমারীর গোবর্ধন এলাকার বাসিন্দা আসাদুজ্জামান জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও নদীর পানির চাপে নদীতীরবর্তী মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন। পানি বাড়লে তাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে হবে।

‎সার্বিক পরিস্থিতি নিয়ে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, উজানের ঢল ও ভারী বৃষ্টির প্রভাবে তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি এবং সম্ভাব্য বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।

‎​এদিকে, পানির চাপ সামলাতে ও নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone