লালমনিরহাটে “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার, চেক ও চারাগাছ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় লালমনিরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড লালমনিরহাটের আয়োজনে এ বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার, চেক ও চারাগাছ বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড লালমনিরহাটের উপ-পরিচালক একেএম শামীম-এঁর সভাপতিত্বে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ শরীফুল ইসলাম-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এ সময় লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, লালমনিরহাট সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল হাকিম, লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম, লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সারোয়ার জাহান, অ্যাড. জিন্নাত ফেরদৌস আরা রোজীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার ‘ক’ ও ‘খ’ বিভাগের বিজয়ী ৬জন শিশুর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর পাশাপাশি পল্লী উন্নয়নে বিশেষ অবদানের জন্য বসিরটারী মহিলা পল্লী উন্নয়ন দলের উদ্যোক্তা মোছাঃ রাশেদা খাতুন এবং মোগলহাট শস্য উৎপাদন দলের উদ্যোক্তা মোঃ আশাদুজ্জামানকে শ্রেষ্ঠ উপকারভোগী হিসেবে পুরস্কৃত করা হয়।
গ্রামীণ জনপদের নারীদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠানে ৩জন নারী উদ্যোক্তার মাঝে বিআরডিবি-এর পক্ষ থেকে সর্বমোট ৪লক্ষ টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়। তারা হলেন- মোছাঃ আলফাতুন নাহার খাতুনকে ১লক্ষ ২৫হাজার টাকা, মোছাঃ মমিনা বেগম রেনুকে ১লক্ষ ২৫হাজার টাকা এবং মোছাঃ সাবিনা ইয়াসমিনকে ১লক্ষ ৫০হাজার টাকার চেক প্রদান করা হয়।
পরে সকল অংশগ্রহণকারী ও উপকারভোগীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়।
এর আগে লালমনিরহাটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।