শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত চির নিদ্রায় শায়িত হলেন মেহেরুন নেছা খানম শিবেরকুটি গ্রামের মেহেরুন নেছা খানম-এঁর ইন্তেকাল ‎আকস্মিক বন্যায় ১৫শত পরিবারের মাঝে ত্রাণমন্ত্রীর জরুরি খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান
তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাগো বাহে; তিস্তা বাঁচাই’ আন্দোলন সফল হয়েছে, আজকের এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে। প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ইনশাআল্লাহ, এ পরিকল্পনার মাধ্যমে আমাদের তিস্তা অববাহিকার মানুষ নতুন জীবন ফিরে পাবে।

শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাটের এম টি হোসেন ইনস্টিটিউট মাঠে সামাজিক সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’ এর আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছি। অনেক মামলা-মোকদ্দমা হয়েছে, অনেক প্রাণ ঝরে গেছে; কিন্তু আমরা মাথা নিচু করিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে এনেছি।

তিনি বলেন, আজ আমরা এমন একটি পরিবেশ পেয়েছি, যা নতুন বাংলাদেশ গড়ার জন্য উপযুক্ত। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি, যিনি আপসহীন নেতৃত্ব দিয়ে আমাদের এগিয়ে নিয়ে গেছেন। তবে আমরা এখন নতুন এক নেতাকে পেয়েছি, যিনি আমাদের শুধু স্বপ্নই দেখাচ্ছেন না, বরং নতুন বাংলাদেশ গড়ার সুনির্দিষ্ট পরিকল্পনাও দিচ্ছেন।

তিনি আরও বলেন, আপনাদের নেতা দুলু ভাইয়ে সামাজিক আন্দোলন আলোকিত লালমনিরহাট এই আন্দোলনে এসে নিচ চোখে দেখার জন্য উৎসাহ নিয়ে আমি দীর্ঘপথ পারি দিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, এই আলো সারা দেশে ছড়িয়ে পড়বে এটা আমারও চাওয়া।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর ভূয়সী প্রশংসা করে এলজিআরডি মন্ত্রী বলেন, বাংলাদেশের যে কয়েকজন দূরদর্শী নেতা সমাজকে বদলে দিতে চান, তাদের মধ্যে আসাদুল হাবিব দুলু অন্যতম। তিনি শুধু একজন রাজনীতিবিদ, সংসদ সদস্য বা মন্ত্রী নন; তিনি একজন সমাজ সংস্কারক। মাদকের আগ্রাসনে আজ আমাদের সমাজ ও যুবসমাজ যখন পরাজিত হচ্ছে, তখন এর প্রতিরোধ গড়ে তুলতে দুলু জনগণকে সঙ্গে নিয়ে যে কাজ শুরু করেছেন, আমাদের সবাইকে সেভাবেই কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আলোকিত লালমনিরহাট’র সভাপতি ও লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। এতে মুখ্য আলোচক ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

ত্রাণ মন্ত্রী বলেন, লালমনিরহাট সদর উপজেলার ৯০ ওয়ার্ডের মধ্যে যে ওয়ার্ড সামাজিক অপরাধ দূর করতে ভালো করবে সেই ওয়ার্ডকে তাদের ইচ্ছে মতো দেশের যে কোন দার্শনিক স্থানকে ঘুরে দেখানো হবে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বক্তব্য রাখেন সাংসদ রোকন উদ্দিন বাবুল, ব্যারিস্টার হাসান রাজিব প্রধান প্রমুখ।

আলোচনা সভা শেষে কয়েক হাজার স্বেচ্ছাসেবীদের নিয়ে আলোকিত লালমনিরহাট: আমাদের অঙ্গীকারের বর্ণাঢ্য র‍্যালীতে নেতৃত্ব দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone